বগুড়ায় শিমুল হত্যা মামলায় সাবেক কাউন্সিলর আব্দুল মতিন রিমান্ডে

বগুড়ায় শিমুল হত্যা মামলায় সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ হামলা চালিয়ে শিমুল নামে এক ব্যক্তি হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহত শিমুলের স্ত্রী শিমু বেগম বাদি হয়েএকটি মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝাউতলা বড়গোলা সড়কের ওপর আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, মারপিট ও অস্ত্র প্রয়োগ করে, একই সময়ে বৃন্দাবন পাড়ার স্থানীয় বাসিন্দা শিমুলকে জখম করে এবং পরে তিনি মারা যান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

