বগুড়ায় ১০ মামলার আসামি মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

বগুড়ায় গোয়েন্দা পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে হত্যাসহ ১০ মামলার আসামি শাকিল মাহমুদ’কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিক শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল (৪২) শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘কুত্তা শাকিল’ নামে পরিচিত। শাকিল মাহমুদ বগুড়া জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা রয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

