বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

বগুড়ার ধুনটে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরধুনট ও কুঠিবাড়ী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।
অভিযানে চরধুনট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার এক সহযোগীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে জব্দ করা গাঁজার নমুনা সংরক্ষণ করা হয়। বাকি অংশ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্রিস্টোফার হিমেল রিছিল বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

