বগুড়ায় হত্যাসহ ৬ মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-১২। তিনি শাজাহানপুরের বয়ড়াদিঘী গ্রামের ইউনুছ আলী সোনারের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন হযরত আলী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ছোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যা। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হযরত আলীর বিরুদ্ধে সাগর হত্যা মামলা, মারধর, চাঁদাবাজি মাদকসহ হাফ ডজনের বেশি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

