বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

বগুড়ায় ২০২৪ সালের ৩ আগস্টের ঘটনায় সাড়ে ১৪ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মো. আরাফ।
বগুড়া সদর থানায় বুধবার (২২ অক্টোবর) রাতে দায়ের করা মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত আসামিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাদী মো. আরাফ দাবি করেছেন, ২০২৪ সালের ৩ আগস্ট বগুড়া শহরের দত্তবাড়ি বড়গোলা সড়কে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের” মিছিলে অংশ নেওয়ার সময় অভিযুক্তরা অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বাদীর দাবি অনুযায়ী তাঁর শরীরে ৪৩টি গুলি বিদ্ধ হয়েছিল।

আরাফ জানিয়েছেন, আহত অবস্থায় প্রথমে বনানী জেনারেল হাসপাতালে নেওয়া হলেও ভর্তি করা হয়নি। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চেষ্টা হলেও সেখানে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি বাসায় চিকিৎসা নেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর পুনরায় হাসপাতালে ভর্তি হন।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসসহ বিভিন্ন জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও মহিলা লীগের নেতারা। এছাড়া কয়েকজন ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, চিকিৎসক ও ক্লিনিক মালিককেও আসামি করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ১৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাত ২৫০–৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখন শুরু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

