বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল খালেক (৫১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।
অ্যাডভোকেট আলী আসগর জানান, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে শিশুটির সৎ মা বাড়ির বাইরে স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে যান। এ সময় বাড়িতে একা পেয়ে আব্দুল খালেক তাঁর মেয়েকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার কথা কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। সে বাড়ির কাজকর্ম বন্ধ করে দিলে সৎ মা তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে শিশুটি তাঁর সৎ মাকে ঘটনার কথা জানায়। তবে অভিযোগটি বিশ্বাস না করে তাঁর ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
পরে নির্যাতন থেকে রক্ষা পেতে শিশুটি তার দুই সহপাঠীর কাছে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনা জানতে পেরে স্থানীয় কয়েকজন বাসিন্দা থানায় অভিযোগ করেন। এরপর শিশুটির মা বাদী হয়ে ২০২০ সালের ৩১ অক্টোবর তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালতে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ উপস্থাপন করা হয়। এসব প্রমাণ পর্যালোচনা শেষে আদালত বৃহস্পতিবার একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

