বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী ও জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরের একটি কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলায় নূপুরের নাম সরাসরি উল্লেখ না থাকলেও তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আইভি আকতার নূপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেন এলাকার মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ তাকে সিটি করপোরেশনের কর্মস্থল থেকে আটক করে। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বগুড়া মহানগরীর পশ্চিম বৃন্দাবনপাড়া এলাকার নূর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ (২৫) গত বছরের ২৪ ডিসেম্বর সদর থানায় মামলাটি করেন। এতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ২০২ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনসহ মোট ৩০২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আলিফ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছেন। তার অভিযোগ, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ছাত্র-জনতার একটি মিছিল নিয়ে তাঁরা বগুড়া মহানগরীর চাঁদনীবাজার এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
এজাহারে উল্লেখ করা হয়, ওই সময় হামলাকারীদের কয়েকজন ককটেল ও হাতবোমা নিয়ে মিছিলে হামলা চালান। অন্যদের হাতে ছিল লাঠি, কিরিচ, হাসুয়া, রামদা, চায়নিজ কুড়াল ও বার্মিজ চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। হামলার সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
আলিফের দাবি, গুলিতে তার কপাল, বুক ও উরুতে জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরে হামলাকারীরা তাকে ও মিছিলে থাকা অন্যদের মারধর করেন। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মামলা করেন।
মামলাটির তদন্তে নূপুরের নাম উঠে আসার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার বিরুদ্ধে তদন্তে কী ধরনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, নূপুরের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তিনি মোবাইল ফোনে যোগাযোগ রাখছেন। এসব বিষয় যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নূপুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

বগুড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে বিশেষ কমিটি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

