জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় জ্বালানি ব্যবহার ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমে সাফল্যের দাবি করেছেন সংশ্লিষ্টরা। পরীক্ষামূলক পর্যায়ের এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিতে ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বগুড়া সদর উপজেলার এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলক ফ্লাইহুইল বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
পরিদর্শনের সময় ফ্লাইহুইল প্রযুক্তির যন্ত্রপাতি ও মোটর চালু করে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম দেখানো হয়। এ সময় দুটি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে প্রযুক্তিটির কার্যকারিতা প্রদর্শন করেন সংশ্লিষ্টরা।

আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক জানান, ২০০৪ সাল থেকে ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে। ২০১০ সালের পর গবেষণায় এ প্রযুক্তি নিয়ে নতুন সম্ভাবনা দেখা দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে ফ্লাইহুইল প্রযুক্তির ব্যবহার রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় রেখে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদনের উপায় খুঁজতে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর চালু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, প্রাথমিক হিসাবে ফ্লাইহুইল প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হতে পারে প্রায় ১ টাকা ৫০ পয়সা। এ প্রযুক্তির মাধ্যমে আরডিএতে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
তাঁর ভাষ্য, একই পরিমাণ বিদ্যুৎ সার্বক্ষণিকভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে গেলে ব্যয় ১০০ কোটি টাকার বেশি হতে পারে। ফ্লাইহুইল প্রযুক্তির ক্ষেত্রে সূর্যের আলো কিংবা আবহাওয়ার ওপর নির্ভর করতে হয় না—এটিকেই এর অন্যতম সুবিধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটির প্রস্তাব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে প্রকল্পটি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়া হয়েছে বলে জানান আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক।
আরডিএর উপপরিচালক কৃষিবিদ ইঞ্জিনিয়ার ড. মনিরুল ইসলাম বলেন, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে তাঁরা সফল হয়েছেন। তবে পুরো ব্যবস্থাকে উৎপাদনমুখী করতে আরও কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন করতে হবে।
তিনি জানান, ২০১৪ সাল থেকে এ প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। বিভিন্ন পর্যায়ে অর্থের সংকটের কারণে কাজ একসময় কিছুটা স্থবির হয়ে পড়ে। পরে আরডিএর সহযোগিতা ও উৎসাহে আবার গবেষণা কার্যক্রম শুরু হয়। প্রয়োজনীয় অর্থ ও যন্ত্রপাতি পাওয়া গেলে প্রযুক্তিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে সাধারণ মানুষের জন্য ব্যবহারের সুযোগ তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
ড. মনিরুল ইসলাম আরও বলেন, ২০২৫ সাল থেকে প্রযুক্তিটির পরীক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হচ্ছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে প্রতি ইউনিট বিদ্যুৎ প্রায় ১ টাকা ৫০ পয়সায় সরবরাহ করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, সরেজমিনে এসে পুরো উদ্যোগটি দেখেছেন তাঁরা। তাঁর মতে, তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা থাকায় উদ্যোগটি গুরুত্বপূর্ণ। মেশিন চালু করে এর কার্যকারিতাও দেখানো হয়েছে। এ উদ্যোগকে বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

বগুড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

