বগুড়ায় নিষিদ্ধ আফ্রিকান মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং বিক্রির উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানকালে বাজার থেকে প্রায় ২০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার আব্দুল বাছেদের ছেলে জাহিদ হাসান (১৯)।

মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, আফ্রিকান মাগুর মাছ পরিবেশ ও দেশীয় মাছের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সরকারিভাবে এর উৎপাদন, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও দেশীয় জলজ সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। কেউ নিষিদ্ধ মাছ বিক্রি বা সংরক্ষণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। ভবিষ্যতে নিষিদ্ধ মাছ বিক্রি না করার জন্য তাদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

