বগুড়ায় বিউটি পার্লারের আড়ালে ইয়াবা বিক্রি, নারীসহ ৩ জন গ্রেফতার

বগুড়া শহরের একটি বিউটি পার্লারের কাজের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছিল। গোপন সংবাদে জানতে পেরে অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ভাড়া বাসা তল্লাশি করে মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে আর্জিনা বেগম (৩৫) ও রিমা খাতুন (২৮) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তিতে শহরতলীর কৈচড় এলাকা থেকে আরেক সহযোগী আবু দারদা ওরফে সজিব (৩১) কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বগুড়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আর্জিনা বেগমের স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন এবং কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা পার্লারের কাজের আড়ালে সজিবের মাধ্যমে ইয়াবা সংগ্রহ ও বিক্রি করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই নারী মাদক কারাবারির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

