বগুড়া শহর আ.লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকা থেকে গ্রেপ্তার

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬) কে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার।
গ্রেফতারকৃত ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

জানা গেছে, ২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে নির্বাচনে পরাজিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় দলীয় নেতারা।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) ইকবাল বাহার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা, বিস্ফোরক, সংঘর্ষ ও সহিংসতার অভিযোগে দায়ের করা অন্তত ১২টি মামলায় ববির নাম রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

