বগুড়ায় প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, বাসচালক গ্রেফতার

বগুড়ায় প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক কিশোরী বাসচালকের ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে শহরের বনানী এলাকায় একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
পরে রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত বাসচালক রাকিবকে (২৮) গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।

গ্রেফতারকৃত রাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা।
জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার সকালে ওই প্রেমিক ঢাকায থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে কড্ডার মোড়ে আসে। এরপর তারা কড্ডার মোড় এলাকা থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’-এর একটি বাসে ওঠে।
পরে বাস চালক ও হেলপার বুঝতে পারে তারা প্রেমিক-প্রেমিকা। দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়া শহরের বনানী এলাকার মহাসড়কের হক পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে যাত্রীরা নেমে যায়। তবে ওই সময় চালক ও হেলপার ওই কিশোর- কিশোরীকে (প্রেমিক-প্রেমিক) বাস থেকে নামতে না দিয়ে বাসটি নিয়ে পর্যটন মোটেলের পাশের একটি মোটর গ্যারেজে যায়।
সেখানে হেলপার কিশোরটিকে নানা রকমের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। এরপর চালক রাকিব বাসের ভেতরে কিশোরীকে ধর্ষণ করে ছেড়ে দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঠনঠনিয়া বাস টার্মিনালে ফিরে আসে। মেয়েটির কান্না দেখে স্থানীয় কয়েকজন শ্রমিক ঘটনাটি জানতে পারেন। পরেপরিবহন শ্রমিক নেতারা ঘটনাটি ধামাচাপা দিতে ‘মীমাংসার’ নামে কিশোরী ও তার প্রেমিককে ঢাকাগামী আরেকটি বাসে তুলে দেয়ার চেষ্টা করেন।
পরে ভুক্তভোগী কিশোরী বিষয়টি আর.কে ট্রাভেলস এর একটি বাস কাউন্টারে গিয়ে ঘটনাটি জানালে কতৃপক্ষ থানায় খবর দেয়। পরে শাজাহানপুর থানা থেকে মহিলা পুলিশ এসে সেখান থেকে ভুক্তভোগী থানায় নিয়ে আসে এবং হেফাজতে রাখে।
পরে শাজাহানপুর থা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাকিবকে গ্রেফতার করে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে গ্রেফতারে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

