বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

বগুড়ার ধুনটে রুমেল মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিক বিষপান করে মারা গেছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমেল ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে রুমেলের আচরণ ও চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। কাজে যেতেন না, পরিবারেও খুব একটা মিশতেন না। সোমবার দুপুরে সবাইকে অগোচরে তিনি বাড়িতে কীটনাশক জাতীয় বিষ পান করেন।
পরিবার বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রুমেলের মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অস্থিরতার কারণে রুমেল আত্মহত্যা করেছেন। পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

