বগুড়ায় ওমরা করে ফেরার পরদিনই দুর্ঘটনায় নিহত সিফাত

বগুড়ার কাহালুতে অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ইলিয়াস হোসেন সিফাত (২৪) নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিবিরপুকুরের রহিম ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত দুপচাঁচিয়া উপজেলার চকশুকানগাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি সম্প্রতি ওমরা করে দেশে ফিরেছিলেন।
জানা গেছে, সিফাত মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে দুপচাঁচিয়ার দিকে ফিরছিলেন। পথে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কাহালু ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমির হামজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

