বগুড়ায় বাসের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু

বগুড়া সদরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের চারমাথা গোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা এবং সোনাতলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন চারমাথা এলাকার আলিবাবা হোটেলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

