বগুড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এলাকায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম রিপন আকন্দ (৫০)। তিনি শেরপুর জেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি গ্রামের বদিউজ্জামানের ছেলে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই নান্নু আকন্দ জানান, সোমবার রাত ৮টার দিকে রিপন তিনজন যাত্রী নিয়ে ইজিবাইকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সকালের দিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলে শাজাহানপুরের জামাদারপুকুরে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে বলে জানতে পারেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেলে সেটি তাদের ভাই রিপনের লাশ বলে নিশ্চিত হন তারা। নান্নু আকন্দ দাবি করেন, ‘রিপনকে হত্যা করে তার ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই।’
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

