বগুড়ায় ১২২ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬১ হাজার টাকাসহ রাশিদা আকতার (৩৩) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বিষ্ণুপুর (ওমরপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানার সূত্র জানা গেছে, বিষ্ণুপুর এলাকার মৃত আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে রাশিদার ব্যাগ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাশিদার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নন্দীগ্রাম থানার উপ-পরিদশর্ক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের টিম রাশিদাকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

