বগুড়ায় মা–ছেলে কুপিয়ে হত্যা, তিনজন গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে রাণী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় লুণ্ঠিত কালো রঙের হিরো থ্রিলার মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গত (১৫ সেপ্টেম্বর) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (১৮ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের কালাই এলাকার মোঃ জলিলের ছেলে মোঃ জিসান (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সৈকত (২০) ও কালাইয়ের হাতিয়র মন্ডলপাড়া এলাকার মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৯)।
পুলিশ জানায়, ঘটনার পর নিহতের পিতা শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্তের ভিত্তিতে মাহি ইসলামকে গত ১৫ অক্টোবর রাতে ঢাকা জেলার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাহি ইসলামের দেওয়া তথ্য মতে নওগাঁ সদর মডেল থানার এলাকা থেকে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এরপর শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলক্ষেত থানা অঞ্চলাধীন ডুমনি বাজার এলাকা থেকে মামলার মূল আসামি জিসান ও সহযোগী সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, আসামিরা নেশাগ্রস্ত ও ঋণগ্রস্ত ছিল। পুলিশকে জানানো হয়েছে যে, ঋণ পরিশোধের জন্য টাকা জোগাড় করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনায় জিসানের মামাতো বোন, নিহত রাণী বেগমের বাড়িতে তারা যায়। সেখানে ইমরান কথা কাটাকাটি করলে ইমরানকে দা দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ইমরানের চিৎকারে পাশের ঘর থেকে রাণী বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে হত্যা করে তারা। পরে তারা মোটরসাইকেল ও কিছু গহনা নিয়ে চলে যায়।
পুলিশ আরও জানায়, মামলার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

