বগুড়ায় প্রতিবন্ধী অফিসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আবু সুফিয়ান জাকির (৪০) ও মিল্লাত হোসেন (৩৫) নামের দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার মোকামতলা বন্দরের একটি প্রতিবন্ধী অফিসে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররকৃতরা হলেন, উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) এবং পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী জিহাদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামি হলেন, মুরাদপুর উত্তরপাড়া গ্রামের ফারুক হোসেন (৪০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী এলাকা থেকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশযোগে তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “এ ঘটনায় চারজনের নামে মামলা হয়েছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

