বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম শাহীনূর বেগম (৪৭)। তিনি ওই গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি এই বাড়িতে একা বসবাস করতেন। তার এক ছেলে বিদেশে আর মেয়ে ঢাকায় স্বামীর সঙ্গে থাকেন।
জনা গেছে, গতকাল সারাদিন তার কোনও খোজঁ না পেয়ে সন্ধ্যায় আত্মীয়রা বাড়িতে যান। বাসার দরজা খোলা থাকায় ভেতরে ঢুকতেই মাটিতে হাত-পা বাঁধা অবস্থায় শাহীনূর বেগমের মরদেহ দেখতে পান তারা। এ সময় ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। আলমারি ও বাক্স ভাঙা অবস্থায় দেখা যায়

নিহতের বোন শিউলি বেগম বলেন, ‘নেশাখোরদের দল হয়তো টাকার জন্য এ ঘটনা ঘটিয়েছে। আমি এর কঠিন শাস্তি চাই।’
সারিয়াকান্দি থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুল খালেক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশি তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

