বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ছাত্রীকে শ্লীলতাহানি, কলেজছাত্র গ্রেফতার

বগুড়ার ধুনটে একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগে আরিফুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন।
জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসীর মেয়ে। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে গেলেই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন আরিফুল ইসলাম। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে আরিফুলের অভিভাবকদের জানানো হয়।

এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। ওই সময় ভুক্তভোগী কিশোরী চিৎকার করলে প্রতিবেশীরা এসে আরিফুল ইসলাম আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিলে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুল ইসলামকে হেফাজতে নেয়। আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

