বগুড়ার ধুনটে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা, নেতাকর্মীদের মারধর, দলীয় কার্যালয় ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম মাহমুদুল হাসান মিথু (৩২)। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য এবং উপজেলার নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দোতলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা বিএনপি নেতাকর্মীদের মারধর করে, কার্যালয় ভাঙচুর করে এবং ব্যানারে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৬০ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় মাহমুদুল হাসান মিথুকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

