বগুড়ায় হত্যাসহ তিন মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় অস্ত্র আইন ও হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শাজাহানপুরের বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার মো. আ. ছামাদের ছেলে। শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে সময় গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, আসামির বিরুদ্ধে এর আগে আরও দুটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে আবু সুফিয়ানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

