বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মমদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ তার জমা দেওয়া হলফনামার সঙ্গে সম্পদের বিবরণীর নির্ধারিত ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রে হলফনামায় তথ্যের গড়মিল পাওয়া গেছে। সেই অসংগতি বিবেচনায় নিয়েই তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার এ ঘোষণার মধ্য দিয়ে বগুড়া-২ আসনে প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও স্পষ্ট হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

