বগুড়ায় একই দিনে তিন সন্তানের মা আঁখি

বগুড়ার ধুনট উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আয়শা–জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় দুই কন্যা ও এক পুত্র সন্তান। মা ও তিন নবজাতকই সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের বাসিন্দা আঁখি খাতুনের স্বামী সুজন মিয়া জানান, দুপুরে প্রসববেদনা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। গাইনি সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফিতে গর্ভে তিনটি শিশুর অস্তিত্ব নিশ্চিত হয়। পরে বিকেলে সফল অস্ত্রোপচার পরিচালনা করেন ডা. সাখাওয়াত হোসেন অপু, অ্যানেসথেসিয়া প্রদান করেন ডা. রাহাত আলী।
হাসপাতাল পরিচালক এমএ রাশেদ বলেন, “অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মা ও নবজাতকরা সুস্থ থাকায় আমরা নিজেদের ধন্য মনে করছি।” তিনি তিন নবজাতকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

হঠাৎ একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর স্থানীয় এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। হাসপাতালের বাইরে ওয়ার্ডে ভিড় করছেন অনেকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

