বগুড়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে তরুণ নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দ্বিতীয় মহাসড়কের কালিবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শাখারিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী মান্নান প্রামাণিকের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে দুজন আরোহী দ্রুত গতিতে মানিকচক থেকে মাটিডালির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যান।

দুর্ঘটনায় সিয়ামের বন্ধু সিহাব, অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উলিপুর এলাকার বাসিন্দা সোহেল জানান, সিয়ামের বাবা সৌদিপ্রবাসী। সম্প্রতি দেশে ছুটিতে আসেন তিনি। সিয়াম নতুন মোটরসাইকেল চেয়েছিলেন, প্রথমে বাবা রাজি হননি। এতে অভিমান করে সিয়াম প্রায় ১৫–২০ দিন বাড়ি থেকে বাইরে ছিলেন। পরে কিছুদিন আগে বাবা তাকে নতুন মোটরসাইকেল কিনে দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাটি জেনেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

