বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, জুয়া মামলার আসামি, মাদক মামলার আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, জাবেদ আলী, লাকু মিয়া, নাদিয়া বিবি, জাকিয়া, ছানাউল ইসলাম টুটুল, ইয়াছিন আলি, মাসুদ রানা ও লিটন প্রাং।
জুয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন বাবলু (৫০), শহিদুল ইসলাম, আবু বক্কর (৪০), হাবিবুর রহমান (৫৫), খয়ের আলী ও আলমগীর (৩৫)। মাদক মামলায় আটক হয়েছেন মেহেদী হাসান সম্রাট, নাজমা খাতুন (৪৫) ও জাহিদ হাসান (২৮)। এছাড়া নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মতিউর রহমান (৪৮) ও রহমতকে।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

