বগুড়ায় পুকুর থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় ৭ বছর বয়সি শিশু আব্দুল্লাহ আল মুহিতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার জামুরহাট গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ আল মুহিত (৭) গাবতলী উপজেলার জাঙ্গলি গ্রামের মুকুল পাইকারের ছেলে। সে শিবগঞ্জের জামুরহাটে নানার বাড়িতে থাকতো। শিশুটির মা মাহফুজা আক্তার প্রবাসে থাকায় আব্দুল্লাহ তার নানা মোস্তফা সরকারের কাছে থাকতো।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শিশু আব্দুল্লাহ খেলতে বের হয়। অনেকটা সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় তার নানা মোস্তফা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

