বগুড়ায় বৃষ্টির রাতে বাড়ির উঠানে ভাবীকে ধর্ষণচেষ্টা

বগুড়ার ধুনট উপজেলায় বৃষ্টিভেজা রাতে বাড়ির উঠানে মাটির চুলা ঢাকছিলেন এক নারী। এমন সময় প্রতিবেশী দেবর পন্ডিত সরকার (৪৮) ধর্ষণচেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার আড়কাটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
এ ঘটনায় আদালতের নির্দেশে শনিবার (২৮ জুলাই) ধুনট থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
অভিযুক্ত পন্ডিত সরকার উপজেলার আড়কাটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই নারী তার সম্পর্কে প্রতিবেশী ভাবী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পন্ডিত সরকার দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ২৫ জুলাই রাতে হঠাৎ বৃষ্টির শব্দে শুনে ঘুম ভাঙে যায় ভুক্তভোগী নারীর। ওই সময় তিনি বাইরে বের হয়ে বাড়ির উঠানে থাকা মাটির চুলা ঢাকছিলেন। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা পন্ডিত সরকার তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন।
স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে ছুটে এসে তার স্বামী ও ছেলে পন্ডিত সরকারকে আটক করে। পরে খবর পেয়ে পন্ডিত সরকারের স্বজনরা ঘটনাস্থলে এসে তাদের মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেন। মামলায় পন্ডিত সরকারকে প্রধান আসামি করে আরও চারজনকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

