বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র ঐশী জামানের পদত্যাগ ঘোষণা

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফেসবুকে প্রকাশ করা পদত্যাগপত্রে ঐশী লেখেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শের প্রতি তার শ্রদ্ধা অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে ঐশী জানান, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কি না, সেই বিষয়ে মতামত নেওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে ঘোষিত কমিটিতে তাকে রেখেই দায়িত্ব দেওয়া হয়। তাই আজই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ সত্য নয়। তিনি জানান, “ঐশী সব শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

