বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিআরটিএ বগুড়া সার্কেলের আয়োজনে জেলা প্রশাসক চত্বরের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে গিয়ে শেষ হয়। সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক হারুন-উর-রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাফিউর রহমান, বিআরটিএ বগুড়ার ড্রাইভিং কর্মকর্তা আশরাফুল আলম, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মণ্ডল এবং জেলা নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে। দুর্ঘটনা রোধে শুধু আইন নয়, প্রয়োজন জনসচেতনতা। ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার, ডিজিটাল প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

