ঢাকা–রংপুর মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক

ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর অংশে হাইওয়ে পুলিশের অভিযানে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার আওতাভুক্ত মহাসড়কের ঢাকামুখী লেনে বি-ব্লক ওভারপাস পার হয়ে ফুটওভার ব্রিজের একটু সামনে দুই ছিনতাইকারী একটি ট্রাক (রেজি নং ঢাকা মেট্রো ট-২৪-৫২৯২) থামিয়ে ড্রাইভার মোঃ রাজু ও হেলপার মোঃ সুমনের কাছ থেকে ছিনতাই করছিল। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ধাওয়া করে।
এ সময় শাহজাহানপুরের মৃত রেহেল উদ্দীনের ছেলে মোঃ এরশাদুল (৪২), কে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ছিনতাইয়ের সময় ড্রাইভার রাজু ও হেলপার সুমন সামান্য আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং চিকিৎসার ব্যবস্থা করে।
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

