বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের সহযোগিতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের কুর্নিপাড়া এলাকার তিন দীঘিগামী পাকা রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,স্বাধীন (৪২), রাকিবুল হাসান (১৮), মনিরুজ্জামান (২৪), জাকরিয়া (২০) ও মেজবাউল হাসান নাঈম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে উপজেলার কুর্নিপাড়া বাজার থেকে পূর্ব দিকে প্রায় ৮-১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পাঁচজনকে আটক করে গণধোলাই দেন। এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃদের কাছ থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দু’টি স্টিলের লাঠি এবং দু’টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

