ধুনটে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বগুড়ার ধুনট উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ভুক্তেভোগী স্কুল ছাত্রীর বড় ভাই বাদি হয়ে ধুনট থানায় মামলা করেন।
অভিযুক্তের নাম ইউসুব আলী (২৫)। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ১২ জুলাই দুপুরে সে সুলতানহাটা পেচেরপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে যায়। এদিন তার বড় বোন ধুনট শহরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন।
বাড়িতে কেউ না থাকার সুযোগে ইউসুব আলী ভুক্তভেগা শিশুকে কৌশলে ঘরে ডেকে নেয়। পরে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত ইউসুব আলী তাকে একটি ভ্যানে করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
পরিবারের কাছে ফিরে ভুক্তভোগী শিশু ঘটনার বর্ণনা দিলে তারা দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে ৯ আগস্ট ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফেরে।
এরপর ৩১ আগস্ট ভুক্তভোগীর ভাই ইউসুব আলীর বিরুদ্ধে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

