শাজাহানপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কের জোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) এবং একই এলাকার আপেল (৩০)। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
শাজাহানপুরে ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, মোটরসাইকেলে করে পলাশ ও আপেল নামের ২ বন্ধু নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমথ্যে রানীরহাটের জোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ১টি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা ২ জন মারা যান। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

