শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই লোকজ খেলার একটি আসর বসে।
মূলত জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার শুরু হতে যাওয়া কেল্লা পোশী মেলার পাঁচদিন আগে থেকেই মাদার খেলার মাধ্যমে মেলার আমন্ত্রণ জানানো হয়। কালু গাজীর মাজারকে কেন্দ্র করে আয়োজিত এই মেলার অন্যতম অনুষঙ্গ হলো ‘মাদারের বাঁশ’। একদল খেলোয়াড় সুসজ্জিত বাঁশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খেলা ও গান পরিবেশন করেন।
খেলায় অংশগ্রহনকারী মোজাম্মেল হক জানান, লোকবিশ্বাস অনুযায়ী পৃথিবীর সৃষ্টির শুরুতে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হলে সৃষ্টিকর্তার নির্দেশে আকাশ থেকে মাদারের বাঁশ নেমে আসে এবং পরিবেশ শান্ত হয়। সেই বিশ্বাস থেকে এবং জগতের মঙ্গল কামনায় বংশপরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন তারা। মাদার খেলা চলাকালীন অনেক ভক্ত ও সাধারণ মানুষ রোগমুক্তি ও পারিবারিক কল্যান কামনায় বিভিন্ন মানত করেন।

পালাশন গ্রামের এই আসরটি ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেল্লা পোশী মেলার এই প্রাচীন লোকজ রীতিটি আজও শেরপুর অঞ্চলের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

