শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের বহু বছরের পুরোনো এ আয়োজনকে ঘিরে এখন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের নন্দীগ্রাম সড়কের দুই পাশে বসেছে মেলাটি, যা স্থানীয়ভাবে ‘কেল্লাপোষী’ মেলা নামেও পরিচিত। একসময় কেল্লা ও পোষী মৌজার জমিতে শুরু হওয়া এই মেলার ইতিহাস স্থানীয়দের দাবি অনুযায়ী কয়েকশ বছরের পুরোনো, যা শুরু হয়েছিল প্রায় ১৫৫৬ সালে।
মেলায় কেনাবেচার প্রধান আকর্ষণ বিভিন্ন ধরণের বড় মাছ, মাংস, দই-মিষ্টি, মৌসুমি ফল, নতুন কাপড়, ছাতা ও মসলার দোকান। মেলায় প্রায় হাজারেরও বেশি দোকান বসেছে বলে জানিয়েছেন আয়োজকরা।


মেলার কেন্দ্রে রয়েছে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ, যার নিচে একটি মাজারকে ঘিরে ভক্তদের ভিড় দেখা যায়। সেখানে অনেকে মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করেন। একইসঙ্গে ঐতিহ্যবাহী ‘মাদার’ তোলার আয়োজনও চলছে।
স্থানীয়রা জানায়, কালুগাজী পীরের বিয়েকে কেন্দ্র করে এই মেলার সূচনা হয়েছিল। এরপর থেকে প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার মেলা শুরু হয়ে এখন সপ্তাহব্যাপী আয়োজনে পরিণত হয়েছে।
মেলায় বিনোদনের অংশ হিসেবে নাগরদোলা, সার্কাস, লাঠিখেলা ও মোটরসাইকেল প্রদর্শনীর আয়োজন রয়েছে। ফলে আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।
ইউপি চেয়ারম্যান শাহ আলম পান্না বলেন, প্রতিবছরের মতো এবারও মেলাকে ঘিরে দূর-দূরান্ত থেকে মেয়ে ও জামাইয়েরা নাইওরে আসতে শুরু করেছে। আশপাশের বাড়িঘরে আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দ-উৎসব চলছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মেলা এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। এ বছর সার্কাস, লাঠিখেলা, মোটরসাইকেল প্রদর্শনী, নাগরদোলা ও বিভিন্ন দোকানের অনুমোদন রয়েছে। পাশাপাশি মেলায় জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে হট্টগোলে নিবন্ধন বন্ধ

শেরপুরে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন, ডলি সভাপতি, লক্ষ্মী সম্পাদক

১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

