ছিনতাইয়ের হাত থেকে বাঁচতে কোচ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ছিনতাইয়ের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই ছিনতাইকারি ড্রাইভারকে আটক করেছে পুলিশ। পাশাপাশি শাহ ফতেহ আলী নামের কোচটিও উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সানজিদা সুলতানা স্বর্না (২৭) রাজধানীর ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (এআইইউবি) তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি বগুড়ার উপশহর এলাকার আব্দুর রউফ তালুকদারের মেয়ে। আটক রনি মোল্লা (২৮) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকার রাজ মোল্লার ছেলে এবং পেশায় একজন পরিবহন চালক।
পুলিশের তথ্য সূত্রে জানা যায়, চলমান কোটা বিরোধী আন্দোলনের কারনে সানজিদার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এজন্য তিনি ঢাকা থেকে বগুড়া গামী শাহ ফতেহ আলী কোচে উঠেন। বাসটি শেরপুর উপজেলার ধুনকুন্ডি এলকায় ফুড ভিলেজ রেস্তরায় যাত্রা বিরতি দেয়। যাত্রীরা সবাই নেমে গেলেও সানজিদা সহ ৪ জন মহিলা বাসেই অবস্থান করছিলেন।

এ সময় আকষ্মিক রনি মোল্লা বাসে উঠে চালকের আসনে বসেন। তিনি বাসটি চালু করে বগুড়ার দিকে যাওয়া শুরু করেন। এতে বাসের ভিতরে বসে থাকা মহিলারা আতংকিত হয়ে পরেন। বাসটি শেরপুরের মির্জাপুর বাজারে আসলে ছিনতাইয়ের হাত থেকে বাঁচতে চলন্ত কোচের জানালা দিয়ে সানজিদা লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ছিনতাই হওয়া বাসটি উদ্ধার করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা থানা পুলিশ। এ সময় চালকের আসনে থাকা রনি মোল্লাকে আটক করা হয়। বাকি ৩ জন যাত্রী নিরাপদে আছেন। এই তথ্য নিশ্চিত করেছন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম।
তিনি বলেন, রনি একাই বাসটি ছিনতাইয়ের চেষ্টা করেছেন। তিনি পেশায় একজন গাড়ি চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে অস্বাভাবিক মনে হয়েছে। তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।
এ ব্যাপার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা জানান, ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

