দোকান ভাংচুর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

বগুড়ার শেরপুরে টাকার দাবিতে এক ব্যক্তির দোকান ভাংচুর করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে এই ঘটনা ঘটে।
প্রতিকার চেয়ে ভাংচুরের শিকার পপি ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত লিটন শেখ ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
অভিযোগে সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন প্রায় ২ বছর আগে থেকে বিভিন্ন সময়ে প্রদীপের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করার হুমকী দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় লিটন রবিবার দুপুরে লোকজন নিয়ে এসে প্রদীপের কাছ থেকে দেড় লক্ষ টাকা দাবি করে। প্রদীপ টাকা দিতে অস্বীকার করেলে তারা তার দোকানে ভাংচুর চালায় ও তাকে মারধর করে। ভয়ে প্রদীপ পালিয়ে গেলে তারা তার একটি মোটরসাইকেল নিয়ে যায়।
হামলা ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত লিটন বলেন, প্রায় ৫ বছর আগে প্রদীপ আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলো। এ নিয়ে আমি গত ১৫ আগস্ট মির্জাপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছি। ইউনিয়ন পরিষদের সচিব তাকে বারবার ডাকলেও সে সাড়া দেয়নি। তাই সচিব আজকে চৌকিদার পাঠিয়ে তার দোকান ও মোটরসাইকেল জব্দ করেছে।
এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের সচিব জিয়াউল আহসান বলেন, লিটন লিখিত অভিযোগ করেছেন কিনা আমার মনে নেই। তবে বাজারে গন্ডগোল হলে চৌকিদার পাঠিয়ে খবর নিয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু জব্দ করা হয়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

