মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়া ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ধুনট মোড়ে সংগঠনটির প্রধান কার্যালয়ে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট সন্ধ্যায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আবু রায়হান আজাদকে সভাপতি ও সাব্বির আলম নোটনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। আজ তার পূর্ণাঙ্গ রূপ পেল।

কমিটির বিভিন্ন পদে যারা স্থান পেয়েছেন সহ-সভাপতি পদে মোঃ ছাইফুল ইসলাম কারি, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম ফকির, সহ-সাধারণ সম্পাদক পদে হেলাল খন্দকার, নিজাম উদ্দিন, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে বাবুল মির্জা, কোষাধক্ষ পদে জুয়েল রানা সুজন, দপ্তর সম্পাদক পদে মাজেদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক পদে বাবু, প্রচার সম্পাদক পদে শামীম হোসেন, সহ-প্রচার সম্পাদক পদে আব্দুল্লাহ, সড়ক সম্পাদক পদে বকুল হোসেন, সহ-সড়ক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, ক্রিড়া সম্পাদক পদে মোখলেছুর রহমান, সহ-ক্রিড়া সম্পাদক পদে জাহিদ হাসান, সমাজ কল্যাণ সম্পাদক পদে নূরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে রমজান আলী এবং ধর্মীয় সম্পাদক পদে রফিকুল ইসলাম।

সংগঠনের সভাপতি আবু রায়হান আজাদ জানান, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা প্রায় ৪ হাজার। তাদের অধিকারের জন্য এই সংগঠন কাজ করে। কিন্তু বিগত নেতৃত্ব শ্রমিকদের অধিকারে কোন কাজ করেনি।

তারা অনিয়মতান্ত্রিকভাবে কোন নির্বাচন না দিয়ে এক যুগের বেশি সময় ধরে সংগঠন চালিয়েছে। তারা শ্রমিকদের স্বার্থ রক্ষার বদলে দলীয় প্রভাবে তাদের জিম্মী করে রেখেছিল। তাই স্বৈরাচারের পতনের সাথে সাথে তারাও পালিয়ে যায়। তাদেরকে একাধিকবার চিঠি দিলেও তারা উপস্থিত হননি।

এতে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে যায়। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ি গত ১৬ আগস্ট বিশেষ তলবী সভার আয়োজন করে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেখানে অধিকাংশ শ্রমিকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয় যা আজ পূর্ণাঙ্গরূপে প্রকাশ করা হলো।

তিনি আরও বলেন, সংগঠন হলো শ্রমিকদের হাতিয়ার। তাকে সুষ্ঠভাবে পরিচালিত না করতে পারলে সুবিধাবাদী নেতৃত্বের তৈরি হয়। তাই তিনি সংগঠনের নিয়ম মেনে চলার জন্য নেতৃত্ব ও সদস্যদের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার...