নোংরা পায়ে চানাচুর তৈরি, বগুড়ায় ২ কারখানার জরিমানা

বগুড়া সদরের এরুলিয়া বানদিঘী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ও পোড়া তেলে চানাচুর তৈরির অপরাধে দুটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, ‘মাহী চানাচুর’ ও ‘রুচি ফুড’ নামের ওই দুটি কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘ ২-৩ মাসের পুরনো পোড়া তেল দিয়ে চানাচুর ভাজা হচ্ছিল। কারখানার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। অপরিচ্ছন্ন মেঝেতে নোংরা পায়ে চানাচুরে মসলা মেশাতে দেখা যায় শ্রমিকদের। এছাড়াও পণ্যগুলোতে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার এবং মোড়কে ভুয়া তথ্য ও ঠিকানা ব্যবহারের প্রমাণ পায় অভিযানিক দল।
এসব অপরাধে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় ‘মাহী চানাচুর’ ও ‘রুচি ফুড’ এর মালিকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় বিপুল পরিমাণ অনিরাপদ চানাচুর ও ভেজাল উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

