বগুড়ার সাতমাথায় ‘সান এন্ড সি’ হোটেলকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত ‘হোটেল সান এন্ড সি’-তে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, শহরের অন্যতম ব্যস্ত এই হোটেলটির রান্নাঘরে তৈরি করা খাবারের পাশেই ইঁদুরের বিচরণ দেখতে পান কর্মকর্তারা। এছাড়া ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না করা খাবার ঢাকনা ছাড়াই অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করতে দেখা যায়।
অভিযানে আরও দেখা যায়, খাবার চকচকে ও আকর্ষণীয় করতে হোটেল কর্তৃপক্ষ মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ও ‘সাল্টু’ ব্যবহার করছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সংরক্ষণ এবং নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অপরাধে হোটেল সান এন্ড সি কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ক্ষতিকর রাসায়নিক জব্দ করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, ভোক্তা অধিকারের কম্পিউটার অপারেটর আব্দুল কাদের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

