বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন (৫২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে সকাল ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধারে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোফাজ্জল হোসেন শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
জানা গেছে, শনিবার বা মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন; এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। বুধবার সকালে মরদেহ উদ্ধারের পর স্বজনেরা তাকে শনাক্ত করেন।

প্রাথমিকভাবে পুলিশ মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটির সন্ধান মেলেনি এবং হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

