বগুড়ায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বশিকোড়া আকন্দপাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেকেন্দার আলী (৭৩) বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে। তিনি মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। পরিবার ও গ্রামবাসী তাকে খুঁজলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরে সোমবার সকালে কয়েকজন নারী ডোবার হাঁটু পানিতে ভাসমান একটি দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

