বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় প্রায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১২। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চক সূত্রাপুর হরিজন কলোনীর মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫), বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)।
শনিবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন র্যাব-১২-এর বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

র্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১নং রেলঘুন্টি এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৬৩ লিটার (৬২.৭ লিটার) দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা কোম্পানির স্কুটি, একটি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৪টি সিমকার্ড এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা।
গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

