বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফুচকা বিক্রেতার

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিরব (৩০) নামের এক ফুচকা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার বাসিন্দা আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কলেজ এলাকায় ফুচকা বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন কলেজের মূল ফটকের সামনের লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় নিরবকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদশর্ক (এসআই) রেজাউল বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

