বগুড়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাক-বাসের সংঘর্ষে ট্রাকের হেলপার রেজাউল ইসলাম (২২) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।।
বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
নিহত রেজাউল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সল্লারচরপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে।
জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের হেলপার গুরুতর হন। স্থানীয় লোকজন ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

