বগুড়ায় অপারেশন ডেভিল হান্টে আ. লীগের দুই নেতা আটক

‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২–এর অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বেজোড়া ও লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. ঈমান আলী (৫২)। তিনি বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত কাজেম উদ্দিন প্রামানিকের ছেলে। অপরজন মো. মোমিনুল ইসলাম (৪২), যিনি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য। তাঁর বাড়ি লতিফপুর দক্ষিণপাড়া গ্রামে। তিনি মো. জামাল উদ্দিনের ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

