বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

বগুড়ায় যাত্রী সেজে স্বামী–স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারের সময় একটি বাস থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের হেফাজতে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস থামানো হয়। ওই বাসে থাকা দুই যাত্রী প্রথমে নিজেদের স্বামী–স্ত্রী বলে পরিচয় দিলে তল্লাশিতে তাদের বহন করা ব্যাগ থেকে ইয়াবার বড় চালান পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট পৌরসভার আরামনগরের বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুরের লাকি বেগম।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা স্বামী–স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদক বহনের সুবিধার জন্যই তারা নিজেদের দম্পতি হিসেবে পরিচয় দিতেন বলে জানান তিনি। ঘটনার পর শাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

