বগুড়ায় দুই বন্ধুর একে অপরকে ছুরিকাঘাত

বগুড়ায় স্ত্রী তালাককে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে একে অপরকে ছুরিকাঘাতে দুই বন্ধু আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে শহরের কৈপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সদর উপজেরার নাটাই পূর্বপাড়ার বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৩০) এবং কৈপাড়ার আব্দুর রশিদের ছেলে হাসিম (২৫)।

পুলিশ জানিয়েছে, রতন ও হাসিম আগে থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পারিবারিকভাবে তারা একে অপরের বোনকে বিয়ে করেন। রতন বিয়ে করেছেন হাসিমের বোন আঁখিকে, আর হাসিম বিয়ে করেন রতনের বোন রিংকিকে। দুই দিন আগে হাসিম তার স্ত্রী রিংকিকে তালাক দেন। এ ঘটনায় তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মঙ্গলবার রাতে কৈপাড়া বাঁধন চা স্টলের সামনে দেখা হলে তর্ক শুরু হয়। একপর্যায়ে দুজনই পকেট থেকে ছুরি বের করে একে অপরকে আঘাত করেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। দুইজনই ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশের নজরদারিতে আছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

